প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯

প্রথম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট ::জগন্নাথপুরে প্রথম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।  বুধবার দুপুরে মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠিয়েছে।

পুলিশ ও  মামলার এজাহারের সুত্র থেকে জানা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের বাদ খাশিলা (পূর্বপাড়) গ্রামের আমরু মিয়ার ছেলে রুম্মান মিয়া (২৫) গত ২৩ এপ্রিল বিকেলে প্রতিবেশী ছয় বছরের শিশুকে বসত ঘরে একা পেয়ে ধর্ষণ করেন। এসময় মেয়েটির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ধর্ষণকারী পালিয়ে যায়। ধর্ষণের শিকার শিশুকন্যা স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় মেয়েটির বাবা জগন্নাথপুর থানায় এজাহার দায়ের করলে জগন্নাথপুর পুলিশ বৃহস্পতিবার সকালে স্থানীয় কলকলিয়া এলাকা থেকে রুম্মান মিয়াকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে ডাক্তারি চিকিৎসার জন্য মেয়েটিকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান ষ্টপ ক্র্যাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

ধর্ষণের শিকার শিশুর বাবা বলেন, ঘটনায় সময় আমি ও আমার স্ত্রী বাড়িতে ছিলাম না। ঘরের ভেতর আমার ছোট্ট মেয়েকে একা পেয়ে রুম্মান ধর্ষণ করে।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই রাজিব বলেন, মামলার প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ডাক্তারি চিকিৎসার জন্য শিশুমেয়েকে সিলেট ওসমানি মেডিকেল কলেজের ভর্তি করা হয়েছে।

জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, শিশু ধর্ষণের ঘটনায় শিশু ও নারী নির্যাতন আইনে থানায় মামলা হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here