হবিগঞ্জ প্রতিনিধি::বাহুবলে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। এদিকে, অর্থের বিনিময়ে ঘটনাটি ধামা-চাপা দিতে দৌড়ঝাঁপ করছে একটি স্বার্থান্বেসী মহল। বিষয়টি নিয়ে এলাকায় চলছে তোলপাড়। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত শনিবার রাতে উপজেলার ভবানীপুর গ্রামের পঞ্চম শ্রেণীর জনৈকা ছাত্রী রাত ১ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে তার বড় বোনকে সাথে নিয়ে ঘর থেকে বের হয়। এ সময় উত্তর ভবানীপুর গ্রামের জলিল মিয়ার পুত্র হাবিবুর রহমান ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরিবারের লোকজন সারারাত খোঁজা-খুঁজি করে ভোর ৫টার দিকে স্থানীয় গোলটিলা বাঁশ বাগান থেকে তাকে উদ্ধার করেন। উদ্ধারের পর ওই স্কুল ছাত্রী পরিবারের লোকদের জানায়, হাবিবুর রহমান তাকে ধর্ষণ করেছে। বিষয়টি অবগত করা হয় এলাকার মুরুব্বিদের। পরে অভিযুক্ত হাবিবুর রহমানকে মুরুব্বিদের সামনে হাজির করা হলে সে বিষয়টি স্বীকার করে। এ সময় ঘটনাটি ধামা-চাপা দেয়ার জন্য ধর্ষিতার পিতাকে ৫০ হাজার টাকার প্রলোভন দেয়া হয়। কিন্তু এতে তিনি রাজি না হয়ে সু-বিচারের আশায় হাবিবুর রহমানকে আসামী করে বাহুবল মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী ধর্ষনের ঘটনায় মামলা দায়েরের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামীকে গ্রেফতার করতে অভিযান চলছে’।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন