সুনামগঞ্জে বজ্রপাতে জেলে নিহত - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ১৯ মে, ২০১৯

সুনামগঞ্জে বজ্রপাতে জেলে নিহত

সুনামগঞ্জ প্রতিনিধিঃঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শফিকুল ইসলাম (৩৬) নামে এক জেলে নিহত হয়েছেন।
শনিবার উপজেলার ধানকুনিয়া হাওরে এ ঘটনা ঘটে।
শফিকুল ইসলাম উপজেলার উপজেলা সুখাইড় রাজাপুর (উত্তর) ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।
শনিবার রাতে ধর্মপাশা থানার ওসি মো. এজাজুল ইসলাম জানান, উপজেলার ধানকুনিয়া হাওরে মাছ ধরতে গেলে কালবৈশাখীর সঙ্গে আকস্মিক বজ্রপাতে পড়ে জহির উদ্দিন গুরুতর আহত হন।
হাওরে থাকা অন্য জেলেরা আহত শফিকুলকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here