মৌল্ভীবাজার প্রতিনিধিঃঃ শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আবাসিক এলাকার ইলিয়াস
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের
অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে।
অন্যদিকে গত বৃহস্পতিবার (৯ মে) ওই ছাত্রীর বাবা একই
এলাকার আব্দুর রহমানের ছেলে রাজা মিয়া (১৮), ভুরভুরিয়া চা বাগানের সুধীর
রিকিয়াশনের ছেলে আকাশ রিকিয়াশন (১৮), বিরাইমপুর এলাকার আব্দুল হাইয়ের ছেলে ও
স্থানীয় ইউপি সদস্য লিমন মিয়ার ভাই সুমন মিয়াকে (২৫) আসামি করে মামলা
করেন। পরে পুলিশ রাজা মিয়া ও আকাশ রিকিয়াশনকে গ্রেফতার করেন।
মেয়ের বাবা আলমাছ মিয়া শুক্রবার দুপুরে বলেন, আমার বাড়ি কমলগঞ্জ উপজেলার তিলকপুর এলাকায়। মেয়ে তার নানী
ছালেহা বেগমের বাসায় থেকে লেখাপড়া করছে। এখন আসামি পক্ষের লোকজন আপস
মীমাংসার জন্য চাপ দিচ্ছে। আমি গরিব মানুষ, কী করবো বুঝতে পারছি না।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তদের আটক করেছি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন