বিশ্বকাপে বাংলাদেশ সেমিতে খেলবে - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ১৯ মে, ২০১৯

বিশ্বকাপে বাংলাদেশ সেমিতে খেলবে

স্পোর্টস ডেস্কঃঃআসন্ন ইংল্যান্ড ওয়েলস বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনালে খেলবে বলে ভবিষ্যৎবাণী করেছেন ভারতের সাবেক ওপেনার ও বিশ্লেষক আকাশ চোপড়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিওতে তিনি একথা বলেন। শুধু তাই নয়, কেন বাংলাদেশ সেমিফাইনাল খেলবে তার যুক্তিযুক্ত ব্যাখ্যাও উপস্থাপন করেছেন তিনি।

তিনি বলেন, এশিয়ায় ভারতের পর দাপুটে দল হিসেবে লোকে এখন পাকিস্তান নয়, বাংলাদেশকেই মনে করে। বাংলাদেশের সম্ভাবনা নিয়ে চোপড়ার ভবিষ্যৎবাণী, বাংলাদেশ নকআউট পর্বে উঠবে মানে সেমিফাইনাল খেলবে। তার দাবি, চার দল সেমিফাইনালে খেলবে এর মধ্যে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। অন্য দলটি বাংলাদেশ।
শুধু তাই নয়, বাংলাদেশি ব্যাটসম্যানদের ভূয়সী প্রশংসাও করেছেন আকাশ চোপড়া। এদের মধ্যে মাহমুদুল্লাহকে আলাদা করে বিশ্লেষণ করেছেন তিনি। বলেন, তিনি একজন উঁচু মাপের ব্যাটসম্যান। কিন্তু বাংলাদেশ তাকে ঠিকভাবে ব্যবহার করতে পারছে না।

বাংলাদেশ দলের এক ফ্যাক্টর হিসেবেও সাকিব আল হাসানের সঙ্গে মাহমুদুল্লাহকে রেখেছেন আকাশ চোপড়া। সবশেষে তিনি বলেন, আমার চোখে সেমিফাইনালের দৌড়ে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সেরা। চতুর্থ হওয়ার দৌড়ে নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here