জকিগঞ্জে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯

জকিগঞ্জে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

জকিগঞ্জ প্রতিনিধিঃঃ সিলেট জেলার জকিগঞ্জ থানা এলাকা থেকে শিশু ধর্ষণ মামলার এজাহার নামীয় একজন পলাতক আসামি রুয়েল মিয়াকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব-৯। রুয়েল মিয়া সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেক্সগুড়া গ্রামের সানু মিস্ত্রীর ছেলে। তার নামে গোয়াইনঘাট থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশু ধর্ষণ মামলা রয়েছে।
মঙ্গলবার রাত ৮ টার দিকে জকিগঞ্জের আনারসী গ্রামের আব্দুল কাদিরের বাসা থেকে মেজর শওকাতুল মোনায়েম এবং এএসপি ওবাইন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। বুধবার র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান এ তথ্য জানান।
র‌্যাব জানায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল সিলেট জেলার জকিগঞ্জ থানা এলাকায় গ্রেফতার অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তার নামে গোয়াইনঘাট থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ৯(১)/৩০ এর শিশু ধর্ষণ মামলা রয়েছে। মামলা নম্বর ১৭,তারিখ: ১৫/০৪/২০১৯ইং। গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here