দক্ষিণ সুরমায় অস্ত্রসহ যুবক আটক - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ৩ মে, ২০১৯

দক্ষিণ সুরমায় অস্ত্রসহ যুবক আটক

স্টাফ রিপোর্টারঃঃ দক্ষিণ সুরমার কদমতলী বাসস্ট্যান্ড বালুর মাঠ সংলগ্ন মজির মিয়ার কলোনির সামনে থেকে অস্ত্রসহ মাসুদ আহমদ ওরফে ঝাড়ু মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
বৃহস্পতিবার বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর উইং কমান্ডার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে এবং মেজর মো. শওকাতুল মোনায়েম ও অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামানের সমন্বয়ে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মাসুদ আহমদ ওরফে ঝাড়ু মিয়া মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লালপুর গ্রামের সিরাজ মিয়া ওরফে বুদু মিয়ার ছেলে। বর্তমানে সে দক্ষিণ সুরমার কদমতলী বাসস্ট্যান্ড সংলগ্ন মুজিব মিয়ার কলোনিতে ভাড়া থাকে।
তার কাছ থেকে একটি পাইপগান, কয়েকটি ধারালো অস্ত্র, মাদক, মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ঝাড়ু মিয়া সিলেটের শীর্ষ সন্ত্রাসী ও তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ছিনতাইর একাধিক মামলা রয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here