রমজানে যাতায়াত নির্বিঘ্ন রাখতে মেয়র আরিফুলের নির্দেশ - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ২ মে, ২০১৯

রমজানে যাতায়াত নির্বিঘ্ন রাখতে মেয়র আরিফুলের নির্দেশ

ডেস্ক রিপোর্টঃঃ রমজানে নাগরীকদের যাতায়াতে যেন ব্যাঘাত সৃষ্টি না হয়, সে দিকে লক্ষ্য রেখে নগরীর চলমান উন্নয়ন কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর হযরত শাহজালাল (রহ.) এর মাজার, দক্ষিণ সুরমার ২৭ নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান মেয়র।
মেয়র আরো জানান, উন্নয়ন কাজের সার্বক্ষণিক তদারকি ও দ্রুত কাজ শেষ করতে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠিত হয়েছে। তারা সার্বক্ষণিক নগরীর ২৭টি ওয়ার্ডে চলমান উন্নয়ন কাজ মানসম্মত ও দ্রুত সম্পন্ন হচ্ছে কিনা সে বিষয়টি তদারকি করবেন।
কোন এলাকায় কাজের গতি ও নাগরিকদের কাজের ব্যাপারে কোনো অভিযোগ থাকলে সে বিষয়টি তাৎক্ষণিক তাকে অবহিত করবে গঠিত কমিটি।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী আরো বলেন, রমজানের আগেই চলমান উন্নয়ন কাজ শেষ করতে প্রচেষ্টা চলছে।
এ সময় দক্ষিণ সুরমা এলাকার সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পাঠানপাড়া শীববাড়ী ড্রেন খননের কাজেরও উদ্বোধন করেন তিনি।
সিসিকের ওয়ার্ড কাউন্সিরর আজম খান, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান সহ সিসিকের অন্যান্য কর্মকর্তারা মেয়রের সাথে উপস্থিত ছিলেন।    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here