বাংলা ২৪ প্রেসঃঃ লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিশিয়া উপকূলে নৌকাডুবিতে বেশকিছু মানুষ
নিহত হয়েছেন। তন্মধ্যে ৩০-৩৫ জন বাংলাদেশি রয়েছেন বলে জানিয়েছেন
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এছাড়া উদ্ধারকৃত ১৪ জনের মধ্যে
কতোজন বাংলাদেশি আছেন, সে ব্যাপারেও খোঁজ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদেরকে কাছে এসব কথা বলেন মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি নৌকাটি তিউনিশিয়া উপকূলে ডুবে গেছে, সেখানে প্রায় ৭৫ জন যাত্রী ছিলেন। তন্মধ্যে বাংলাদেশি ছিলেন ৫১ জন। আমরা জানতে পেরেছি, ৩০-৩৫ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া ১৪ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশি কতোজন রয়েছেন, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’
নৌকাডুবির ঘটনায় লিবিয়া থেকে বাংলাদেশ দূতাবাস খোঁজখবর নিচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী।
মন্ত্রী জানান, লিবিয়ায় জনশক্তি পাঠানো বন্ধ। তবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে লিবিয়া হয়ে নৌকাযুগে ইউরোপের দেশগুলোতে প্রবেশের চেষ্টা করছেন অনেক বাংলাদেশি। আদম ব্যবসায়ীরা তাদেরকে নিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, তিউনিশিয়া উপকূলে নিহতদের মধ্যে বেশ কয়েকজন সিলেটি রয়েছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন