হবিগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর আটক - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ১১ আগস্ট, ২০১৯

হবিগঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর আটক

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের আজমিরীগঞ্জে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনা মিয়া (১৪) নামে এক কিশোরকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামের মধ্যপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের নুর ইসলামের ছেলে।
আজমিরীগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন তরফদার জানান, ওই কিশোর একই এলাকার এক শিশুকে খেলার ছলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে সে পালিয়ে যায়।
পরে ওই শিশুটিকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here