আন্তর্জাতিক ডেস্কঃঃ শ্রীলঙ্কায় হামলার দায়
স্বীকার করেছে আইসিস। হামলার আগে ভিডিও ফুটেজে দেখানো হয়েছে, হামলাকারীরা
দলের নেতা আবু বকর আল-বাগদাদীর কাছে আনুগত্যের শপথ নিচ্ছেন।
এর আগে গত রোববারে শ্রীলঙ্কার সেই ভয়াবহ সিরিজ বোমা হামলার দায় স্বীকার করে আইসিস।
সিরিয়া ছাড়া অন্য দেশে করা হামলাগুলোর মধ্যে শ্রীলঙ্কার হামলাটিকে দলটির এ যাবৎকালের সবচেয়ে মারাত্মক হামলা বলে মনে করা হচ্ছে।
আইএসের বার্তা সংস্থা আমাকের বরাত দিয়ে হামলার কারণ হিসেবে ডেইলি মেইলের খবরে বলা হয়, মার্কিন নেতৃত্বাধীন বাহিনী এবং শ্রীলঙ্কার খ্রিস্টান সম্প্রদায়ের ওপর করা হামলাটি ছিল আইএস সদস্যদের।
সেখানে দাবি করা হয়, আবু ওবায়েদা, আবু বারা এবং আবু মুক্তার সাংগ্রি-লা , সিনামন গ্র্যান্ড এবং কিংসবারি হোটেল হামলা করেন।
এছাড়া আবু হামজা, আবু খলিল এবং আবু মুহাম্মদ হামলা করেছিলেন কলোম্ব, নেগোম্বো এবং বাটিচালোয়ার গির্জাগুলোতে।
এর আগে গত রোববার শ্রীলঙ্কার রাজধানী ও তার আশেপাশের গির্জা ও হোটেলে সমন্বিত এই সন্ত্রাসী হামলায় ৩২০ জনেরও বেশি নিহত হয়েছেন।
ডেইলি মেইলের খবরে বলা হয়, ভিডিওতে দেখানো হয়েছে ৮ জন হামলাকারী দাড়িয়ে রয়েছেন। এরপর তারা একে অন্যের হাত ধরে আনুগত্যের শপথ নেন।
খরেব বলা হয়, সিরিয়ার খিলাফত ঘোষণার পর থেকে বিগত ৫ বছরে লোকালয়ে কেউ বাগদাদীকে সরাসরি এখন পর্যন্ত দেখতে পাননি।এর আগে গত রোববারে শ্রীলঙ্কার সেই ভয়াবহ সিরিজ বোমা হামলার দায় স্বীকার করে আইসিস।
সিরিয়া ছাড়া অন্য দেশে করা হামলাগুলোর মধ্যে শ্রীলঙ্কার হামলাটিকে দলটির এ যাবৎকালের সবচেয়ে মারাত্মক হামলা বলে মনে করা হচ্ছে।
আইএসের বার্তা সংস্থা আমাকের বরাত দিয়ে হামলার কারণ হিসেবে ডেইলি মেইলের খবরে বলা হয়, মার্কিন নেতৃত্বাধীন বাহিনী এবং শ্রীলঙ্কার খ্রিস্টান সম্প্রদায়ের ওপর করা হামলাটি ছিল আইএস সদস্যদের।
সেখানে দাবি করা হয়, আবু ওবায়েদা, আবু বারা এবং আবু মুক্তার সাংগ্রি-লা , সিনামন গ্র্যান্ড এবং কিংসবারি হোটেল হামলা করেন।
এছাড়া আবু হামজা, আবু খলিল এবং আবু মুহাম্মদ হামলা করেছিলেন কলোম্ব, নেগোম্বো এবং বাটিচালোয়ার গির্জাগুলোতে।
এর আগে গত রোববার শ্রীলঙ্কার রাজধানী ও তার আশেপাশের গির্জা ও হোটেলে সমন্বিত এই সন্ত্রাসী হামলায় ৩২০ জনেরও বেশি নিহত হয়েছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন