সাকিব না ফেরায় অসন্তুষ্ট কোচ - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯

সাকিব না ফেরায় অসন্তুষ্ট কোচ

স্পোর্টস ডেস্কঃঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলার জন্য বর্তমানে ভারতে অবস্থান করছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এদিকে বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়ে গেছে গত ২২ এপ্রিল থেকে। কিন্তু এখনো দেশে ফিরেননি সাকিব। তিনি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন।
সাকিবের না ফেরার বিষয়টি সহজে মেনে নিতে পারছেন না প্রধান কোচ স্টিভ রোডস। বিসিবির একটি সূত্র জানিয়েছে, সাকিব নির্ধারিত সময়ে অনুশীলন ক্যাম্পে যোগ না দেয়ায় অসন্তুষ্ট রোডস। তবে নির্ধারিত সময়ে সাকিব না ফিরলে কোনো সমস্যা হবে না বলে সোমবার জানিয়েছিলেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খানও বলেছেন, প্রস্তুতি ক্যাম্পে সাকিবের যে প্রস্তুতি হতো তার অনেকাংশই হয়ে যেতে পারে আইপিএলে ম্যাচ খেলে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here