বিয়ানীবাজারে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯

বিয়ানীবাজারে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্টঃঃ সিলেটের বিয়ানীবাজারে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 
গতকাল বুধবার সকালে বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খসিরসড়ক ভাঙনি গ্রামের নিজ বাড়ির একটি গাছ থেকে সাইবুর রহমান (৩১) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সাইবুর ওই গ্রামের জামিল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইবুর গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঘর থেকে বের হয়ে আর ফিরেননি। আজসকালে বসতবাড়ির পাশের একটি গাছের সাথে ওড়না ও মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান তার পরিবারের লোকজন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
সাইবুর এক কন্যা সন্তানের পিতা। সে মানসিক রোগী বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ইবুরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here