বলিউড ছেড়ে আবারো হলিউডে ঐশ্বরিয়া - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯

বলিউড ছেড়ে আবারো হলিউডে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্কঃঃ ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট মাথায় ওঠে ঐশ্বরিয়া রাই বচ্চনের। ২০০৯ সালে পান পদ্মশ্রী পুরস্কার। গেল বছর পেয়েছেন মেরিল স্ট্রিপ অ্যাওয়ার্ড। ক্যারিয়ারের দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন সাবেক এই বিশ্ব সুন্দরী। কোটি দর্শক হৃদয়ে এখনো হার্টথ্রুব এক সন্তানের মা ঐশ্বরিয়া। তার জনপ্রিয়তা শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে। প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের বহু আগে হলিউডে প্রবেশ করেন ঐশ্বরিয়া। এখনও পশ্চিমা দুনিয়ায় সবচেয়ে বেশি পরিচিত মুখ তিনি।
‘ব্রাইড অ্যান্ড প্রেজুডিস’, ‘দ্য মিসট্রেস অব স্পাইসেস’, ‘প্রভোকড’, ‘দ্য লাস্ট লিজিয়ন’ ও ‘দ্য পিংক প্যানথার টু’র মতো জনপ্রিয় হলিউড ছবিতে অভিনয় করেছেন এই বলিউড বিউটি। সম্প্রতি বিনোদন সংবাদমাধ্যম পিংকভিলা এক প্রতিবেদনে জানা গেলো নতুন এক খবর। সুন্দরী নাকি আবারো ফিরতে চলেছেন হলিউডে। ইতোমধ্যেই হলিউডের নতুন ছবির প্রস্তাবও পেয়েছেন তিনি। তবে এখনও চুক্তিস্বাক্ষর করেননি। প্রজেক্টটি এখনও রয়েছে রায় সুন্দরীর বিবেচনায়।
একটি সূত্র জানিয়েছে, ‘এই হলিউড প্রকল্পে নিজের আগ্রহের কথা জানিয়েছেন ঐশ্বরিয়া। কাগজপত্র গোছানোর কাজ চলছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে আশা করা যায়, চলতি বছরের শেষের দিকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’
এছাড়া একটি ছবিতে শ্বশুর মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করবেন ঐশ্বরিয়া। যদিও ছবিটি সম্পর্কে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এর আগে শোনা গিয়েছিল স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে ‘গোলাব জামুন’ ছবিতে জুটি বাঁধবেন। কিন্তু পরে কোনো অজানা কারণে সেই প্রকল্প ছেড়ে দেন তারকা এ দম্পতি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here