নুসরাত হত্যা মামলার আসামী শাকিল গ্রেফতার - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯

নুসরাত হত্যা মামলার আসামী শাকিল গ্রেফতার

বাংলা ২৪ প্রেসঃঃ ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মহিউদ্দিন শাকিল নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ফেনী শহরের পূর্ব উকিলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাকিলসহ এই মামলায় গ্রেফতারের সংখ্যা ২১ জনে দাঁড়াল।
গ্রেফতার শাকিল সোনাগাজী উপজেলার চর চান্দিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে ও সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে পিবিআইয়ের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলম জানান, নুসরাত হত্যাকাণ্ডের মামলার আসামির তালিকায় মহিউদ্দিন শাকিলের নাম নেই। তবে মামলার অন্যতম আসামি শাহাদাত হোসেন শামীমের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শাকিলের নাম উঠে আসে। শামীম জানান, নুসরাত হত্যার পরিকল্পনার বৈঠকে উপস্থিত ছিলেন শাকিল। এছাড়াও হত্যাকাণ্ডের দিন পরীক্ষা কেন্দ্রের ফটকে পাহারার দায়িত্বে ছিলেন তিনি।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে গেলে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় মুখোশ পরা ৪/৫জন নুসরাত জাহান রাফিকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। অস্বীকৃতি জানালে তারা নুসরাতের গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।
পরে ১০ এপ্রিল রাত ৯ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here