মঙ্গলবার বিকালে পুলিশ ওই তরুণীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিদাস কুমারের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নিজবাহাদুর ইউপির নিজ বাহাদুরপুর গ্রামের আলফাজ উদ্দিনের মেয়ে ডলি বেগমকে (১৬) কয়েকজন নির্যাতন করে। এ ঘটনায় নির্যাতনকারীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে ডলি। মামলাটি আদালতে চলমান থাকলেও কোনো অগ্রগতি ছিল না। এ নিয়ে গ্রামের লোকজনের নানা কটুক্তি, সমালোচনা ও পৈত্রিক সম্পত্তি নিয়ে স্বজনদের হয়রানি আর মামলা সংক্রান্ত মানসিক চাপে সোমবার দুপুরে ডলি বেগম নিজ বাড়িতে বিষপান করে। মুমূর্ষু অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরে রাতে পুলিশ তার বিরুদ্ধে ৩০৯ ধারায় থানায় মামলা করে। চিকিৎসকের তাৎক্ষণিক চিকিৎসায় সে সুস্থ হলেও শেষ পর্যন্ত তার ঠাঁই হয়েছে কারাগারে।
বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, আত্মহত্যা শাস্তিযোগ্য অপরাধ। প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আত্মহত্যা চেষ্টাকারী তরুণীকে আটক করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন