আগামী ২৯ এপ্রিল সিলেট পরিবহন ধর্মঘট - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

আগামী ২৯ এপ্রিল সিলেট পরিবহন ধর্মঘট

ডেস্ক রিপোর্টঃঃ সিলেটে আগামী ২৯ এপ্রিল ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সংগঠনের সিলেট বিভাগ শাখা থেকে এই পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সেলিম আহমদ ফলিক।
তিনি বলেন, ‘পুলিশী হয়রানি বন্ধ করা এবং দুর্ঘটনার ঘটনায় একটি হত্যা মামলা রুজু করার প্রতিবাদসহ ৭ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। এ বিষয়ে ২৭ এপ্রিল সংবাদ সম্মেলন করা হবে।’ পরিবহন শ্রমিক নেতাদের দাবি, সড়ক পরিবহন আইন-২০১৮ কে কেন্দ্র করে সারা দেশের ন্যায় সিলেট বিভাগেও পরিবহন শ্রমিকরা নির্যাতিত, নিপীড়িত। সড়ক, মহাসড়কে তল্লাশির নামে পুলিশের অত্যাচার এখন চরম পর্যায়ে। সড়ক পরিবহন আইন-২০১৮ এখনও দেশে কার্যকর হয়নি, তারপরও মৌলভীবাজার জেলার শেরপুরে একটি দুর্ঘটনার ঘটনায় ৩০৪ বি ধারায় মামলা রুজু না করে ৩০২ ধারায় রুজু করা হয়েছে। এর প্রতিবাদে আগামী ২৯ এপ্রিল অটোরিকশা ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
এদিকে, ধর্মঘটকে সামনে রেখে মঙ্গলবার সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন প্রস্তুতি সভা করেছে। সংগঠনের সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহসভাপতি মানিক খান, কার্যকরী সভাপতি সুন্দর আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, সাংগঠনিক ইকবাল আহমদ, জেলা কমিটির সদস্য কুনু মিয়া, হুমায়ুন রশিদ, উপ-কমিটির সভাপতি মানিক মিয়া প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here