নগরীতে বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯

নগরীতে বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্টঃঃ সিলেট নগরীর শেখঘাট কলাপাড়ার একটি বাসা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার স্বামী পলাতক রয়েছেন। সোমবার বেলা আড়াইটার দিকে লাশটি উদ্ধার করা হয়।
সাজনা চৌধুরী (২০) নামের ওই তরুণী গৃহবধূ নেত্রকোণা জেলার মদন থানার কদমশ্রী গ্রামের সুভাষ চন্দ্র চৌধুরীর মেয়ে। তার স্বামী লক্ষণ দাশের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট সিটি করপোরেশনের গাড়িচালক পদে চাকরিরত। স্ত্রীকে নিয়ে কলাপাড়ার ফজলুল হকের বাসায় ভাড়া থাকতেন লক্ষণ।
সিলেট নগরীর কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া বলেন, সাজনা চৌধুরীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করছি। তার স্বামী লক্ষণ পলাতক রয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, রবিবার দিবাগত রাতে সাজনা ও লক্ষণের মধ্যে ঝগড়া হয়। সকালে তাদের ঘরের দরজা খোলা দেখতে পান সাজনার বাবা। ঘরের মধ্যে লক্ষণকে দেখতে না পেয়ে সাজনাকে ডাকাডাকি করে সাড়া পাননি তিনি। পরে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here