শ্রীমঙ্গল শুটিংয়ে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনার স্বীকার মাহি - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯

শ্রীমঙ্গল শুটিংয়ে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনার স্বীকার মাহি

বিশেষ প্রতিনিধি:: ক্রমোশই বেড়েই চলছে সড়ক দূর্ঘটনা। পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে সড়ক দূর্ঘটনার নানা সংবাদ। আর এই সড়ক দূর্ঘটনায় ঝড়ে যাচ্ছে বহু তাজা প্রাণ। কিছুদিন আগে জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশীদ আলম গুরুতর আহত হয়েছিলেন। সেই রেশ কাটতে না কাটতেই আবারো সড়ক দূর্ঘটনার স্বীকার হলেম ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি।
গতকাল সোমবার দুপুরে ভৈরবের বাসস্ট্যান্ড দূর্জয় মোড়ে দূর্ঘটনার কবলে পড়েন মাহি। জানা গেছে, একটি সিনেমার শুটিং করতে ঢাকা থেকে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। ভৈরবের দূর্জয় মোড়ে ঢাকা-মহাখালীগামী ‘বস পরিবহন’ নামের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয় মাহির প্রাইভেট কারের। মাহি অল্পের জন্য রক্ষা পেলেও ক্ষতিগ্রস্থ হয়েছে তার গাড়িটি।
দূর্ঘটনার সাথে সাথেই মাহি সেখানকার কতব্যরত পুলিশকে জানান। এরপর ভৈরবের পুলিশ ঘটনাস্থল থেকে ‘বস পরিবহন’ এর যাত্রীবাহী বাসটি আটক করে থানায় নিয়ে আসে। এ সময় মাহিও তার গাড়ি নিয়ে থানায় উপস্থিত হয়।
চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, ‘আমি নিজেই আমার গাড়ি ড্রাইভ করেছিলাম। ভৈরব বাসস্ট্যান্ড মোড়ে সিগনালে আমি গাড়িটি থামালে হঠাৎ করে বাসটি আমার গাড়িকে ধাক্কা দেয়। আমার গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এরচেয়ে বড় দূর্ঘটনা ঘটতে পার তো।
জানা গেছে, দূর্ঘটনার পর পুলিশকে বিষয়টি জানিয়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ফের যাত্রা শুরু করেন মাহি। সোমবার রাত ১০ টায় ঢাকা বস পরিবহন মালিকের কাছে ক্ষতিপূরণ বাবদ ১৫ হাজার টাকা নিয়ে রাতেই নায়িকা মাহির দেয়া বিকাশ নাম্বারে থানা থেকে টাকা পাঠিয়ে দিয়েছে পুলিশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here