কোম্পানীগঞ্জে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২ - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ১০ মে, ২০১৯

কোম্পানীগঞ্জে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১২

ডেস্ক রিপোর্টঃঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজার সিএনজি পয়েন্টে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার (৯মে)দুপুর ১২ঘটিকায় দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে।
এই ঘটনার পর টুকের বাজার এলাকায় দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানাযায়, টুকের বাজারের মইজ্জা বাড়ি শফিক মেম্বার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আল আমিন (৩০) নামের একজনের অবস্থা গুরুতর বর্তমানে সে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আরো ২জনকে স্থানীয় কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন তারা হলেন হেলিম আহমদ (৩২) ও জুলেখা বেগম (৬৫)।
আহত বাকি ৯ জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান,সংঘর্ষের খবর শোনামাত্র সেখানে উপস্থিত হই, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
তবে এব্যাপারে কোনো পক্ষ থেকে থানায় মামলা হয়নি বলে জানান ওসি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here