অচেনা লাস্যময়ী তরুণী এখন ভাইরাল - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯

অচেনা লাস্যময়ী তরুণী এখন ভাইরাল

ডেস্ক রিপোর্টঃঃ ক্রিকেট আর বিনোদনের ককটেল যেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল); যেখানে দুর্দান্ত পারফরম্যান্স করে ক্রিকেটাররাও যেমন নজর কাড়েন, তেমনি গ্যালারিতে বসে কোনো কোনো দর্শকও রাতারাতি বিখ্যাত হয়ে যান। এমনটাই ঘটেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে।
সেদিন এক অচেনা লাস্যময়ী তরুণীকে আরসিবির ইনিংসে প্রতিটি চার ও ছক্কার সময় প্রবল উচ্ছ্বাসে ভেসে যেতে দেখা গেছে। আইপিএলের শেষলগ্নে সোশ্যাল দুনিয়ায় ভাইরাল হয়েছেন সেই সুন্দরী।
র‌য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর এক নারী ভক্ত এখন নেট দুনিয়ায় আলোচনার শীর্ষে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের দিন গ্যালারিতে উপস্থিত থাকা বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর এই ভক্তকে নিয়েই যত কথা নেটিজেনদের। জানা গেছে ক্রিকেট পাগল ওই ব্যাঙ্গালুরু ভক্তের নাম দীপিকা ঘোষ। বলিউডে তিনি স্টাইলিস্ট হিসাবে কাজ করেন।
এবছর আইপিএলে আরসিবির পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক। সে নিয়ে সমালোচনাও হচ্ছে বিস্তর। প্লে অফে না যেতে পারলেও হায়দরাবাদের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জয় তুলে নিয়েছেন কোহালিরা। সেই ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন ব্যাঙ্গালুরুর ওই নারী ভক্ত। ম্যাচের সময় গ্যালারিতে বসে প্রিয় দলকে উজ্জীবিত করে গিয়েছেন তিনি। আর সেই ম্যাচেই দাপটের সঙ্গে জয় ছিনিয়েছে তার দল।
এই ঘটনার পর থেকেই ওই নারী ভক্তকে ব্যাঙ্গালুরুর ‘লাক ফ্যাক্টর’ হিসাবে চিহ্নিত করছেন নেটিজেনরা। ওই নারী ভক্তের ছবি পোস্ট করে এক জন বিরাট কোহালিকে ট্যাগ করে লিখেছেন, ‘পরের বারের আইপিএলে ভাল কিছু করতে চাইলে একে সব ম্যাচের টিকিট বিনামূল্যে পাঠিয়ে দেবে।’ কেউ আবার ওই ভক্তকে ‘জাতীয় ক্রাশ’ হিসাবেও চিহ্নিত করেছেন। তবে যে যাই বলুক না কেন, একটা ব্যাপারে সবাই একমত যে, এই ভক্ত মাঠে না থাকলে ব্যাঙ্গালুরুর পক্ষে ভালো কিছু করা সম্ভব নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here