বিশ্বকাপে প্রতিটি দলেই অ্যান্টি করাপশন অফিসার - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ১৪ মে, ২০১৯

বিশ্বকাপে প্রতিটি দলেই অ্যান্টি করাপশন অফিসার

স্পোর্টস ডেস্কঃঃ আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্য একজন করে অ্যান্টি করাপশন অফিসার নিয়োগ করতে চলেছে আইসিসি৷ দুর্নীতি মুক্ত বিশ্বকাপ আয়োজনের উদ্দেশ্যেই প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত পুরো সময়টায় দশটি দলের সঙ্গে একজন করে আইসিসির দুর্নীতি দমন শাখার কর্মকর্তা উপস্থিত থাকবেন।
আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বিশ্বকাপসহ তাদের যেকোনও ইভেন্টের প্রতিটি ম্যাচ কেন্দ্রে অ্যান্টি করাপশন টিম মোতায়েন করত। যার ফলে ক্রিকেটারদের আলাদা আলাদা ম্যাচ কেন্দ্রে দুর্নীতি দমন শাখার নতুন নতুন কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করতে হতো। এতে অসুবিধাও হতো বিস্তর।
সবদিক মাথায় রেখে আইসিসি এবার নতুন পদ্ধতি অবলম্বন করতে চলেছে। দশটি দল বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে হাজির হওয়া মাত্রাই তাদের সঙ্গে জুড়ে দেওয়া হবে একজন অ্যান্টি করাপশন অফিসার। এই কর্মকর্তারা ক্রিকেটারদের সঙ্গে একই হোটেল থাকবেন এবং উপস্থিত থাকবেন দলের সব অনুষ্ঠানেও।
টুর্নামেন্টের শেষ পর্যন্ত একই কর্মকর্তার সঙ্গে সহযোগিতা করতে ক্রিকেটারদের সুবিধা হবে বলেই ধারণা আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার। তাছাড়া দলের সঙ্গে সবসময় উপস্থিত থাকবেন বলে, সংশ্লিষ্ট কর্মকর্তার পক্ষে মাঠের বাইরে সন্দেহজনক গতিবিধিতে নজর রাখাও সম্ভব হবে বলে মনে করে আইসিসি। প্রয়োজনে ক্রিকেটারদের সতর্ক করার কাজও করতে পারবেন আইসিসির দুর্নীতি দমন শাখার অফিসাররা। বিভিন্ন দলের সঙ্গে উপস্থিত কর্মকর্তারা নিজেদের মধ্যে সমন্বয় বজার রাখবেন বলেও সূত্রের খবর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here