ধর্ষণের হুমকি দেয়া দক্ষিণ সুরমার ছাত্রলীগ নেতা গ্রেফতার - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ১৪ মে, ২০১৯

ধর্ষণের হুমকি দেয়া দক্ষিণ সুরমার ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃঃ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত, চিকিৎসক, নিরাপত্তাপ্রহরী ও লিফটম্যানকে লাঞ্ছনার ঘটনায় ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
আজ মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর কোর্ট পয়েন্ট এলাকা খেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, পিপিএম।
এর আগে সারোয়ার হোসেন চৌধুরীকে প্রধান আসামি করে ও অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। গতকাল সোমবার (১৩ মে) রাতে মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন হাসপাতালের পরিচালক ডা. ফেরদৌস হাসান।
এছাড়া গত শনিবার (১১ মে) ইন্টার্ন চিকিৎসক ডা. নাজিফা আনজুম নিশাতের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (নং- ৬১৭ ) করেছিলেন ডা. ফেরদৌস হাসান।
প্রসঙ্গত, গত ৯ মে বিকেলে ১০-১৫ জন ছাত্রলীগ নেতাকর্মী পেটের পীড়ায় ভোগা একজনকে সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ সময় রোগীর সঙ্গে একজন থেকে বাকিদের বাইরে যেতে বলেন কর্তব্যরত চিকিৎসক। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চিকিৎসকের ওপর চড়াও হন ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ সময় দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেন চিকিৎসক নাজিফা আনজুম নিশাতকে ছুরি দেখিয়ে হত্যা ও ধর্ষণের হুমকি দেন বলে অভিযোগ করেন ওই চিকিৎসক। নিশাত নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিষয়টি উল্লেখ করে পোস্ট দিলে এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here