বাংলা ২৪ প্রেসঃঃ যাকাত ফান্ড এবং মসজিদের ইমামদের জমা দেওয়া
টাকা আত্মসাতের অভিযোগে ইসলামিক ফাউন্ডেশন, নারায়ণগঞ্জে অভিযান পরিচালনা
করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আসা অভিযোগ আমলে নিয়ে এ অভিযান পরিচালিত হয়।
দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মহিউদ্দিন জেলার যাকাত ফান্ড এবং প্রত্যেক মসজিদে কুরআন শিক্ষা প্রোগ্রামের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ আসে।
এ প্রেক্ষিতে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ এর একটি এনফোর্সমেন্ট টিম গতকালবৃহস্পতিবার (০৯ মে) অভিযান পরিচালনা করে।
দুদক টিম সরেজমিন অভিযানে প্রাপ্ত তথ্যাবলি পর্যালোচনায় জানতে পারে, উল্লিখিত সহকারী পরিচালক জাকাত ফান্ড, জেলার প্রায় ১৪০০ মসজিদের কুরআন শিক্ষা প্রোগ্রামের টাকা এবং অন্যান্য বিভিন্ন ফান্ডের টাকা আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে বিষদ অনুসন্ধানের সুপারিশ করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন