‘নুসরাতের মতো ডলিকেও পুড়িয়ে মারবো’ - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ৭ মে, ২০১৯

‘নুসরাতের মতো ডলিকেও পুড়িয়ে মারবো’

ডেস্ক রিপোর্টঃঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপত্তিকর ছবি প্রকাশ করে মানহানিকর ঘটনার অভিযোগ এনে আইনের দ্বারস্থ হয়েছেন সিলেট জজ কোর্টের শিক্ষানবীস আইনজীবী ডলি বেগম।
তিনি গত ২৯ এপ্রিল এসএমপির কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। অভিযুক্ত ফলিক খান গোলাপগঞ্জের লামাচন্দরপুর গ্রামের মৃত আপ্তাব আলীর পুত্র। বিভিন্ন সময়ে তিনি নানা কারণে এলাকায় আলোচিত সমালোচিত হয়েছেন।
জিডিতে ডলি বেগম উল্লেখ করেন- গোলাপগঞ্জের আমেরিকান প্রবাসী ফলিক খান তার নামীয় ফেইসবুক আইডি Folik U khan-এ ডলির সাথে কয়েকটি আপত্তিকর ছবি পোষ্ট করেছেন। এমনকি অনেকের ব্যক্তিগত ম্যাসেঞ্জারে তিনি ছবিগুলো দিয়েছেন। যার ফলে পেশাগত কাজে বাঁধা ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন শিক্ষানবীস আইনজীবী ডলি বেগম। ফলিক খানকে ছবি প্রদানের ব্যাপারে জিজ্ঞেস করলে- উল্টো ডলি বেগমকে গুম ও খুন করার হুমকি দেন তিনি। নুসরাতের মতো ডলিকেও পুড়িয়ে হত্যা করার হুমকি দেন ফলিক। এ অবস্থায় ভয়ে আর কোন উপায়ান্তর না পেয়ে ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা ও ফলিক খানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডলি বেগম কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরী করেন। যার নং- ৪৯১৬ (২৯.৪.১৯)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here