শ্রীমঙ্গলে আগুনে পুড়লো ২০ লাখ টাকার মালামাল - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ১২ মে, ২০১৯

শ্রীমঙ্গলে আগুনে পুড়লো ২০ লাখ টাকার মালামাল

ডেস্ক রিপোর্টঃঃ শ্রীমঙ্গল শহরের ১ নং পুল সংলগ্ন আলাবক্স ম্যানসনে গত শুক্রবার রাতের অগ্নিকাণ্ডের ঘটনায় ইকবাল এন্টারপ্রাইজ ও দেব ব্রাদার্সের মালিকানাধীন ৬টি গোডাউনের সব মালামাল ও ১টি অফিস পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিকরা।
মার্কেটের ইকবাল এন্টারপ্রাইজের ওসমান গণি লিটন অভিযোগ করে বলেন, 'আগুন নেভানোর সময় তার দোকানের ক্যাশ থেকে কে বা কারা তালা ভেঙ্গে নগদ তিন লাখ নব্বই হাজার টাকা ও দেব ব্রাদার্স থেকেও তালা ভেঙ্গে ৬০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।'
তিনি আরও জানান, তার সাথে ওই মার্কেটে অন্য এক ব্যবসায়ীর সাথে ব্যবসায়িক দ্বন্দ্ব রয়েছে, তার ধারণা ওই ব্যবসায়ী শত্রুতামূলকভাবে এ কাজ করতে পারে।

রাত ৯টা ৫৭ মিনিটে খবর পেয়ে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে রক্ষা পায় শহরের ঘনবসতি মার্কেটগুলো।
আশপাশে পানির ব্যবস্থা না থাকায় মৌলভীবাজার-ঢাকা আঞ্চলিক মহাসড়কের উপর দিয়ে একটি পুকুর থেকে পানি আনার কারণে প্রায় দেড়ঘন্টা বন্ধ থাকে সড়কটি। এতে উভয় পাশে আটকা পড়ে শত শত যানবাহন।
উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, থানা পুলিশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আছাদুজ্জামান, সাংবাদিক এবং ব্যবসায়ীরা এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আজিজুল হক রাজন। তিনি বলেন, যেহেতু ব্যবসায়ীরা অভিযোগ তুলেছেন অগ্নিকাণ্ডের বিষয়টি পূর্ব পরিকল্পিত। তাই কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা এখনই বলা ঠিক হবে না। তদন্ত কমিটির তদন্তের পরই এ বিষয়ে জানানো হবে।
ম্যানশনটির পার্শ্ববর্তী বাসার বাসিন্দা কলেজ ছাত্র সৌমিক দেব বলেন,‘মার্কেটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের লোকজন আসে। তখন পানির পাইপে লিক হলে আমরা ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে স্কচটেপ দিয়ে পাইপের লিক বন্ধ করার চেষ্টা করছিলাম। তখন এক মহিলাকে কয়েন ও টাকা নিয়ে বের মার্কেটের ভেতর থেকে বের হতে দেখেছি। তখন ভাবলাম ওই মহিলার মনে হয় মার্কেটে কোন গোডাউন আছে। তাই কিছু জিজ্ঞেস করতে যাইনি। পরে শুনি দুটি প্রতিষ্ঠানের টাকা খোয়া গেছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যথাসাধ্য ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। টাকা খোয়া যাওয়ার বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা থানায় অভিযোগ দিলে পুলিশ অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here