অবশেষে এরশাদের দলেই পদ পেলেন হিরো আলম - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ২ মে, ২০১৯

অবশেষে এরশাদের দলেই পদ পেলেন হিরো আলম

বাংলা ২৪ প্রেসঃঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করে দেশ-বিদেশে আলোচনা-সমালোচনার পাত্র হন বগুড়ার ছেলে হিরো আলম।
অবশেষে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পার্টিতেই মর্যাদা পেলেন বগুড়ার ডিশ ব্যবসায়ী থেকে হিরো বনে যাওয়া আশরাফুল হোসেন হিরো আলম।
জাতীয় সাংস্কৃতিক পার্টির শীর্ষ পদে মনোনীত হয়েছেন হিরো আলম। আজ বৃহস্পতিবার সংগঠনের সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা এক সাংগঠনিক আদেশে হিরো আলমকে জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করেন।
সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সংগঠনের সভাপতির প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ প্রদান করেন। যা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। হিরো আলম নিজ হাতেই সাংগঠনিক আদেশপত্র গ্রহণ করেছেন।
এ ব্যাপারে সংগঠনের মুখপাত্র ইঞ্জিনিয়ার রকি জানান, গত ১ মে সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য পদ লাভ করেন হিরো আলম। এরপর সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here