স্যান্ডেলের ভেতরে ইয়াবা পাচার, দুই রোহিঙ্গা যুবক আটক - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ৮ মে, ২০১৯

স্যান্ডেলের ভেতরে ইয়াবা পাচার, দুই রোহিঙ্গা যুবক আটক

বাংলা ২৪ প্রেসঃঃ কক্সবাজার থেকে সৌদিয়া পরিবহনে করে ইয়াবা নিয়ে ঢাকায় যাওয়ার পথে মাদক পাচারকারী দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশ। আটক দুই রোহিঙ্গা যুবক হলেন- মোঃ হোসেন (২০) ও মোঃ সুলতান ইসলাম (১৮)।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার মোড়স্থ ব্রীজঘাট সংযোগ সড়কে বাসটিতে তল্লাশির সময় পরনের স্যান্ডেলের ভেতর রাখা ২ হাজার পিস ইয়াবা তাদের কাছ থেকে জব্দ করা হয়।
কোতোয়ালী থানার ওসি মো মহসীন বলেন, গোপন সংবাদে কক্সবাজার থেকে সৌদিয়া পরিবহনে ইয়াবার চালান ঢাকায় যাওয়ার খবরে ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট সংযোগ সড়কে বিশেষ চেক পোস্ট বসানো হয়। কক্সবাজার হতে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের বাস নম্বর-চট্টমেট্রো-ব-১১-০৭২৫ পৌঁছলে তা থামিয়ে সন্দেহজনক দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তিনি আরো বলেন, পুলিশের জেরারমুখে ইয়াবা পাচারে কথা স্বীকার করে ওই দুই যুবক। তাদের দেওয়া তথ্যে পরিহিত চামড়ার স্যান্ডেলের ভেতর অভিনব কৌশলে রাখা দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট বের করা হয়। জিজ্ঞাসাবাদে তারা একই পদ্ধতিতে আরও একাধিকবার ইয়াবা পাচার করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। ইউএনবি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here