নতুন স্বামীকে নিয়ে যা বললেন শ্রাবন্তী - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ১ মে, ২০১৯

নতুন স্বামীকে নিয়ে যা বললেন শ্রাবন্তী

বিনোদন ডেস্কঃঃ গত ১৯ এপ্রিল একটি বেসরকারি বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজার রোশন সিংকে বিয়ে করেন কলকাতার সুপারস্টার নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এটি তার তৃতীয় বিয়ে। বিয়ের আসর বসেছিল চন্ডীগড়ে রোশনদের বাড়িতে। সেই বিয়েতে শুধু দুই পরিবারের লোকজন ও কাছের কয়েকজন আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
সম্প্রতি নতুন স্বামী ও তার পরিবার নিয়ে সাক্ষাৎকারে কথা বললেন নায়িকা শ্রাবন্তী। সেখানে তিনি জানান, কীভাবে রোশনের সঙ্গে তার পরিচয় হয়েছিল। শ্রাবন্তীর কথায়, ‘বন্ধুদের মাধ্যমে দুই বছর আগে ওর সঙ্গে পরিচয়। তখন তেমন কথা হতো না। একবার বাংলাদেশ থেকে ফেরার পথে প্লেনে ও সঙ্গে দেখা। তারপর থেকেই বন্ধুত্ব।’
বিয়ের সিদ্ধান্ত প্রশ্নে নায়িকা বলেন, ‘ওর আর আমার একই দিনে জন্ম। অনেক মিল আমাদের। ওর ফ্যামিলি ভীষণ ভালো। ওর মা সিঙ্গল মাদার। ছোটবেলায় বাবা মারা গেছেন। আমিও ছেলেকে একা বড় করছি, স্ট্রাগল করছি। সেটা উনি দেখেছেন। ওর পরিবারের সবাই আমাকে খুব ভালোবাসে, সম্মান দেয়। আমার বাবা-মাকেও খুব সম্মান দিয়েছে। ফলে দুই বাড়ি থেকেই আমাদের বিয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।’
শ্রাবন্তীর প্রথম পক্ষের ছেলে ঝিনুকের বয়স বর্তমানে ১৪ বছর। তার সুপারস্টার মা নতুন করে সংসার বাধায় সেও নাকি খুব খুশি। সাক্ষাৎকারে এমনটাই জানান নায়িকা। বলেন, ‘রোশনের সঙ্গে ঝিনুকের দারুণ বন্ধুত্ব। ওরা সারাদিন মজা করে। ঝিনুক চায় আমি ভালো থাকি। ওর মতামত নিয়েই বিয়ে করেছি।’
এর আগে দুটি বিয়ে করেন শ্রাবন্তী। ২০০৩ সালে নায়িকা প্রথম ঘর বাঁধেন পরিচালক রাজিব বিশ্বাসের সঙ্গে। সেই সংসারে জন্ম হয়েছিল ছেলে ঝিনুকের। কিন্তু রাজিব-শ্রাবন্তীর সুখের ঘরে দমকা হাওয়া আসে ২০১১ সালে। তসনস করে দেয় আট বছর ধরে সাজানো সংসার। একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ এনে রাজিবের ঘর ছাড়েন শ্রাবন্তী।
এরপর ২০১৫ সালে একটি বিজ্ঞাপনী সংস্থায় একসঙ্গে কাজ করতে গিয়ে মডেল কৃষেণ ব্রজের সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয় থেকে বন্ধুত্ব, তারপর প্রেম এবং ২০১৭ সালের জুলাইয়ে বিয়ে। কিন্তু মাত্র তিন মাস পর থেকেই আলাদা থাকতে শুরু করেন তারা। চলতি বছরের ১৫ জানুয়ারি শ্রাবন্তী ও কৃষেণের পাকাপাকি ডিভোর্স হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here