বাংলা ২৪ প্রেসঃঃ প্রায় চার বছর ধরে প্রতি মাসে গড়ে ৫০০ টাকা
বিদ্যুতের বিল দিয়ে আসছিলেন চট্টগ্রামের ব্যবসায়ী শিবু চন্দ্র ধর। কিন্তু
হঠাৎ করে এক মাসে দেখেন, তার বিদ্যুৎ বিল এসেছে ৬২ হাজার টাকা। এত বিল দেখে
তার চোখ কপালে। সমস্যার সমাধানে বিদ্যুৎ কার্যালয়ে গিয়েও কোনো লাভ হয়নি।
বরং উল্টো তার বিরুদ্ধে মামলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ওই
ভুক্তভোগী ব্যবসায়ী।
এই অবস্থায় ওই ব্যবসায়ী সংবাদ সম্মেলন করে
সংশ্লিষ্টদের কাছে সহায়তা চেয়েছেন। সীতাকুণ্ড সদরের ব্যবসায়ী শিবু চন্দ্র
ধর সোমবার দুপুরে সীতাকুণ্ড প্রেস ক্লাবে এই বিষয়ে সংবাদ সম্মেলন করেন।
সেখানে লিখিত বক্তব্যে শিবু চন্দ্র অভিযোগ বলেন, ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৮ সালের মে পর্যন্ত (৬ বছর ২ মাস) তার ব্যবসাপ্রতিষ্ঠানে ২ হাজার ৭৮০ ইউনিট বিদ্যুৎ খরচ করেছেন তিনি। মিটারের সেই রিডিং অনুসারে মাসে মাসে বিলও পরিশোধ করেছেন। তবে ২০১৮ সালের জুনে বিলের কাগজ দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। ওই মাসে মাত্র ১৭ ইউনিট বিদ্যুৎ খরচ করে তার বিল এসেছে ৬২ হাজার ৬৭২ টাকা (এই হিসাবে প্রতি ইউনিট বিদ্যুতের দাম আসে ৩ হাজার ৬৮৬ টাকা)।
তিনি জানান, ভৌতিক এই বিল নিয়ে এক বছর অফিসে অফিসে ঘুরে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মেলেনি। উল্টো বিল পরিশোধ না করলে মামলার হুমকি দিয়েছেন বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা। তাই দিশেহারা হয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণে সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন