চলে গেলেন সুবীর নন্দী: বুধবার আসবে তার মরদেহ - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ৭ মে, ২০১৯

চলে গেলেন সুবীর নন্দী: বুধবার আসবে তার মরদেহ

বাংলা ২৪ প্রেসঃঃ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দী। বাংলাদেশ সময় আজ ভোর সাড়ে চারটায় সুবীর নন্দী মারা গেছেন বলে গণমাধ্যমে জানান জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জাতীয় সমন্বয়ক অধ্যাপক সামন্ত লাল সেন।
অধ্যাপক সেন জানিয়েছেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় পরপর তিনবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুবীর নন্দী। তার মরদেহ আগামীকাল বুধবার সকাল ৬টা ১০ মিনিটে রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজে সুবীর নন্দীর মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে। বিমানবন্দর থেকে তাঁর মরদেহ আনা হবে ২৫সি গ্রিন রোডের গ্রিন ভিউ অ্যাপার্টমেন্টে। সেখান থেকে বেলা ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য সুবীর নন্দীর মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর মরদেহ নেওয়া হবে রামকৃষ্ণ মিশনে। দুপুরে সবুজবাগে বরদেশ্বরী কালীমন্দির ও শ্মশানে একুশে পদক পাওয়া সংগীতশিল্পী সুবীর নন্দীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
এর আগে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়ও একবার হার্ট অ্যাটাক হয়েছিল তার। সে সময় ১৮ দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৩০শে এপ্রিল সিঙ্গাপুরে নেওয়া হয় সুবীর নন্দীকে।
বাংলাদেশে সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করছিলেন অধ্যাপক সেন।
তিনি জানিয়েছেন, “বারবার হার্ট অ্যাটাক হয়েছে তার, সেই সঙ্গে সুবীর নন্দীর মাল্টিপল অরগ্যান ফেইলিউর হচ্ছিল।”
সঙ্গীতে অবদানের জন্য এ বছরই তাকে একুশে পদকে ভূষিত করে সরকার।
বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্রের প্লেব্যাকে তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। চলচ্চিত্রে প্লেব্যাকের জন্য চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here