বালাগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ৬ মে, ২০১৯

বালাগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড

বালাগঞ্জ প্রতিনিধিঃঃ বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়নের ঐয়া গ্রামে অবৈধ বালু মহালে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে জরিমানা ও কারাদন্ড প্রদান করেছে বালাগঞ্জ উপজেলা প্রশাসন। সোমবার ( ৬ মে) বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে কুশিয়ারা নদী তীরবর্তী ঐয়া গ্রাম থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে একটি নৌকা জব্দ করা হয়। অবৈধ বালু উত্তোলনের দায়ে স্থানীয় সেলিম মিয়া নামের এক কর্মচারীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদন্ড ও তিন মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন- পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, বালাগঞ্জ থানা পুলিশের এস আই জিতেন্দ্র দাশ প্রমুখ। এ ব্যাপারে বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব বলেন- এ রকম অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here