কৃষক মরে অনাহারে সরকার কি করে! - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ১৯ মে, ২০১৯

কৃষক মরে অনাহারে সরকার কি করে!

শাবি প্রতিনিধিঃঃ কৃষকদের ধানের ন্যায্য মূল্যের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। রোববার (১৯ মে) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘কৃষক মরে অনাহারে সরকার কি করে!’, ‘কার্ড সিস্টেম বন্ধ হোক, ধান বিক্রির সমান সুযোগ হোক’, ‘কৃষি নির্ভর অর্থনীতি, কৃষকের কেন দুর্গতি’, ‘ধান যদি অপর্যাপ্ত ভারত থেকে আমদানি কেন?’ ‘ধান রাখার পর্যাপ্ত গুদাম নেই এমন বক্তব্য’ ইত্যাদি সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
পরে মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন, সাংস্কৃতিক কর্মী অলক কান্তি বিশ্বাস, রণদা প্রসাদ তালুকদার, শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সহ-সভাপতি তৌহিদুজ্জামান জুয়েল, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে মীর সাব্বির আহমেদ চৌধুরী, আসিফ মিসবাহ, আবরার সালেকিন রাইহান, সাদিয়া আফরিন প্রমুখ।
এসময় সমাবেশ বক্তারা বলেন, চলতি বছরে দেশে প্রয়োজন অতিরিক্ত চাল আমদানি করায় চরম বিপাকে পড়েছে কৃষকেরা। যা দেশে উৎপাদিত ধানের দাম খরচের তুলনায় অনেক কম। ফলে কৃষকদের বিরাট ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
বক্তারা আরো বলেন, আমদের দেশ কৃষি প্রধান দেশ। যদি কৃষি কাজ হুমকির সম্মুখীন হয়  তাহলে দেশ বাঁচবে কিভাবে!। এসময় কৃষকদের ধানের মূল্য যতদিন পর্যন্ত বৃদ্ধি করা না হবে ততদিন পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এসময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কৃষকদের পাশে দাড়াতে পাঁচ দফা দাবি তলে ধরা হয়। দাবি গুলো হলো, ধানের ন্যায্যমূল্য দিয়ে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে হবে, মধ্যস্বত্বভোগী দালালদের দৌরাত্ম বন্ধ করতে প্রতি ইউনিয়ন হাটে সরকারি কেন্দ্র খুলে সরাসরি ধান ক্রয় করতে হবে, ক্ষতিতে ধান বিক্রয় করা কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে, বিনা সুদে কৃষককে কৃষি ঋণ দিতে হবে, দেশে বর্তমানে উৎপাদিত সকল ধান বিক্রির আগ পর্যন্ত কোন ধরনের ধান আমদানি করা যাবে না, প্রয়োজনে সরকার পক্ষ থেকে ধান রপ্তানির দ্রুত ব্যবস্থা নিতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here