এক টেবিলে আরিফ-কামরান - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ২০ মে, ২০১৯

এক টেবিলে আরিফ-কামরান

ডেস্ক রিপোর্টঃঃ বিগত সিটি নির্বাচনেও ছিলেন একে অন্যের প্রতিদ্বন্দ্বী। একজন আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরান অন্যজন বিএনপির আরিফুল হক চৌধুরী। প্রথমজন সিলেট সিটির সাবেক মেয়র, দ্বিতীয়জন বর্তমানে সেই গুরুদায়িত্ব পালন করছেন।

টানা দুই বার প্রতিপক্ষ হিসেবে নির্বাচন করায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও মহানগর আ’লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এবং বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরীর মধ্যে রয়েছে প্রতিদ্বন্দ্বি মনোভাব।

সুযোগ পেলেই নগরীর বিভিন্ন অনুষ্ঠানে একে অন্যকে ইঙ্গিত করে নানা কথা বলে থাকেন তারা। এমন পরিস্থিতিতে আরিফ ও কামরানকে দেখা গেল এক টেবিলে পাশাপাশি বসে ইফতার করছেন। রবিবার সিলেটে মেট্রোপলিটন পুলিশের ইফতারে আরিফ ও কামরানকে পাশাপাশি বসে খোশগল্প করতে দেখা যায়।

এ নিয়ে উপস্থিত অনেকের মধ্যে চলে নানা কানাঘুষা। কেউ কেউ মন্তব্য করেন, রাজনৈতিক কিংবা মেয়রের চেয়ারকে কেন্দ্র করে আরিফ ও কামরানের মধ্যে প্রতিদ্বন্দ্বি মনোভাব থাকলেও উভয়ের মধ্যে আন্তরিকতার কমতি নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here