সিসিকের ইফতার মাহফিলে জনতার মিলনমেলা - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ১১ মে, ২০১৯

সিসিকের ইফতার মাহফিলে জনতার মিলনমেলা

নিজস্ব প্রতিবেদকঃঃ সিলেটের বিভিন্ন দলের রাজনীতিবিদ, পেশাজীবী, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের অংশগ্রহণে সিলেট সিটি কর্পোরেশনের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
শনিবার (১১ মে) দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ কুশিয়ারা কনভেনশন হলে এ ইফতার মাহফিল পরিণত হয়েছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলনমেলায়। হাজারো মানুষের অংশগ্রহণে ইফতার মাহফিলটি অন্যরকম এক উৎসবে পরিণত হয়।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর বক্তব্য শেষে মুসলিম উম্মাহ ও নগরবাসীর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন দোপাদিঘীরপাড় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শায়েখ শামছুল ইসলাম আল হাদী।

ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসন, সিটি কাউন্সিলরবৃন্দ, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশিল সমাজ এবং সিসিকের কর্মকর্তা কর্মচারী সহ নগরীর সর্বস্তরের নাগরিকবৃন্দ অংশগ্রহন করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here