মৌলভীবাজারে পাঁচ ফার্মেসিকে জরিমানা - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

মৌলভীবাজারে পাঁচ ফার্মেসিকে জরিমানা

ডেস্ক রিপোর্টঃঃ মৌলভীবাজারে পাঁচ ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (১০ জুন) ওই প্রতিষ্ঠানগুলেরা বিরুদ্ধে লিখিত অভিযোগ নিষ্পত্তি করে জরিমানা আদায় করা হয়। মৌলভীবাজার জেলা কার্যালয়ে অভিযোগগুলো নিষ্পত্তি করা হয়।

সহকারী পরিচালক মো. আল-আমিন বাংলা  জানান, প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অতিরিক্ত দাম নেওয়া, প্রতিশ্রুত সেবা যথাযথভাবে না দেওয়া ও অবহেলার দ্বারা সেবা গ্রহীতার অর্থহানির অভিযোগ ছিল। এসব অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লিটন এন্টারপ্রাইজকে ৪ হাজার, পাল ট্রেডার্সকে ৪ হাজার, শাফী ইন ফার্মেসিকে ৬ হাজার, শ্রীমঙ্গল ফার্মেসিকে ৪ হাজার ও কেয়ার হাসপাতালকে ৪০ হাজার টাকাসহ মোট ৫৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযোগকারী জুনেদ মিয়া, রাব্বি আহমদ, মোহন মিয়া, মীর রোমানা আক্তার সিপা ও গীতা রাণী কানুকে জরিমানার ২৫ ভাগ টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here