স্টার্ক ঝড়ে তীরে এসে তরী ডুবল ক্যারিবীয়দের - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ৭ জুন, ২০১৯

স্টার্ক ঝড়ে তীরে এসে তরী ডুবল ক্যারিবীয়দের

স্পোর্টস ডেস্কঃঃ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মিচেল স্টার্কের বোলিং ঝড়ে তীরে এসে তরী ডুবল ওয়েস্ট ইন্ডিজের। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর সুযোগ পেয়েও ১৫ রানে হেরে বসে ক্যারিবীয়রা। ম্যাচে স্টার্ক একাই নিয়েছেন ৫ উইকেট।
এর আগে ইংল্যান্ডের নটিংহামের ট্রেন্ট ব্রিজে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ের মুখে পড়েও ২৮৮ সংগ্রহ করে অস্ট্রেলিয়া।
২৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩১ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় উইন্ডিজ। তবে শাই হোপ, নিকোলাস পুরানের ব্যাটে খেলায় ফিরে জয়ের স্বপ্ন দেখে ক্যারিবীয়রা। শাই হোপ-নিকোলাসের বিদায়ের পর জয়ে স্বপ্ন জিইয়ে রাখেন অধিনায়ক জেসন হোল্ডার। ইনিংসের শেষ দিকে জয়ের জন্য ২৭ বলে প্রয়োজন ছিল মাত্র ৩৭ রান। খেলার এমন মুহূর্তে মিসেল স্টার্কের জোড়া আঘাতে সাজঘরে পথ ধরেন ব্রাথওয়েট ও হোল্ডার।
পরপর দুই উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে অ্যাশলে নার্স ও শেলডন কটরিল দলের পরাজয় এড়াতে পারেনি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২৭৩ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা।
এদিকে টস হেরে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যায় অস্ট্রেলিয়া। ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচে আন্দ্রে রাসেল, শেলডন কটরিল, ওশান থমাসের গতিতে দিশেহারা অ্যারন ফিঞ্চ, ডেভি ওয়ার্নার, উসমান খাজা ও ম্যাক্সওয়েলরা। এই চারজনের মধ্যে উসমান খাজা সর্বোচ্চ ১৩ রান করার সুযোগ পান। গ্ল্যান ম্যাক্সওলকে রানের খাতাই খুলতে দেননি শেলডন কটরিল।
এরপর ক্যারিবীয় গতি দানবদের বোলিংয়ে সামনে প্রতিরোধ গড়ে তোলেন স্মিথ। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। পঞ্চম উইকেটে মার্কু স্টইনিসের সঙ্গে গড়েন ৪১ রানের জুটি। ২৩ বলে ১৯ রান করে আউট হন স্টইনিস। তার বিদায়ের পর ষষ্ঠ উইকেটে অ্যালেক্স কেরির সঙ্গে জুটি বাঁধেন স্মিথ। এই জুটিতে তারা ৬৮ রান যোগ করেন। ৫৫ বলে ৭টি চারের সাহায্যে ৪৫ রান করে ফেরেন কেরি।
এরপর সপ্তম উইকেটে নাথান কোল্টার নাইলের সঙ্গে জুটি বেঁধে ১০২ রান যোগ করেন স্মিথ। তাদের এই জুটিতে বড় সংগ্রহের পুঁজি পায় অস্ট্রেলিয়া। স্মিথ ও নাইল দুজনেই জোড়া ফিফটি তুলে নেন।
এদিকে স্মিথ ৭৩ রানে ফিরে গেলেও একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরির পথে ছিলেন নাইল। কিন্তু কার্লোস ব্রাথওয়েটকে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ৬০ বলে ৮ চার ও ৪টি ছক্কায় ক্যারিয়ার সেরা ৯২ রানের ইনিংস খেলেন নাইল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here