মৌলভীবাজার থেকে লজ্জাবতী বানর উদ্ধার - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ১১ মে, ২০১৯

মৌলভীবাজার থেকে লজ্জাবতী বানর উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধিঃঃমৌলভীবাজারের গিয়াসনগর ইউনিয়নের গুমরা এলাকা থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ মে) সন্ধ্যায় স্থানীয়দের সহযোগিতায় মৌলভীবাজার থানা পুলিশ বানরটিকে উদ্ধার করে মৌলভীবাজার বন বিভাগের কাছে হস্তান্তর করেছে।
মৌলভীবাজার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) অলিউল হাসান জানান, শুক্রবার সন্ধ্যার পরপর গিয়াসনগর ইউনিয়নের গুমরা এলাকায় একটি লজ্জাবতী বানর লোকালয়ে চলে আসে। স্থানীয় লোকজন বানরটি দেখার পর বিষয়টি থানায় জানালে আমরা সেখানে গিয়ে বানরটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।
পরে লজ্জাবতী এ বানরটিকে মৌলভীবাজার বন বিভাগের বিট কর্মকর্তা মো. আনিসুজ্জামানের কাছে হস্তান্তর করা হয়েছে। বানরটিকে সংরক্ষিত অঞ্চলে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন মো. আনিসুজ্জামান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here