সুনামগঞ্জ প্রতিনিধিঃঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ১২ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ এক
মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম রবিউল। তিনি উপজেলার
বালিজুরী ইউনিয়নের মাহতাবপুর গ্রামের মৃত অলি মাহমুদের ছেলে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল রহমান জানান, রাত সাড়ে আটটার দিকে বাদাঘাট ইউপির জয়নাল আবেদিন গার্লস স্কুলের রাস্তা থেকে বাদাঘাট পুলিশ ফাঁড়ির এ এস আই মনিরুল ইসলাম অভিযান চালিয়ে রবিউলকে আটক করে। আটক রবিউলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন