দক্ষিণ সুরমায় পুলিশের খাঁচায় আটক ৫ ডাকাত - Bangla24Press

সদ্যপ্রাপ্ত সংবাদ

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ১১ মে, ২০১৯

দক্ষিণ সুরমায় পুলিশের খাঁচায় আটক ৫ ডাকাত

নিজস্ব প্রতিবেদকঃঃ দক্ষিণ সুরমায় পুলিশের খাঁচায় আটক হয়েছে ৫ ডাকাত। সেই সাথে ডাকাতির কবলে পড়া চালক মো. ইরা মিয়া (৩০) সহ সিএনজিচালিত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেতলী দারগা বাড়ীর সামনের রাস্তায় টহলরত মোবাইল টিমের ইনচার্জ এসআই (নিরস্ত্র) মো. লোকমান হোসাইন ও এএসআই (নিরস্ত্র) মো. এখলাছুর রহমানের নেতৃত্বে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ৫ ডাকাত হলো- এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল উমদারপাড়া (বর্তমানে ঘাসিটুলা কলাপাড়া চাঁন মিয়ার বাড়ী) এলাকার আবুল হোসেনের ছেলে মো. জাকারিয়া (২১), তাহিরপুর উপজেলার রতনশ্রী গ্রামের (বর্তমানে ঘাসিটুলা কলাপাড়া নুর মিয়ার বাসা) সুহেল আহমদের ছেলে তুষার আহমদ (২০), একই উপজেলার কাউকান্দি গ্রামের (বর্তমানে শেখঘাট কলাপাড়া শওকতের বাসা) ফজলুল হকের ছেলে ছুফায়েল আহমদ (১৯), চাঁদপুর সদর উপজেলার ভিঙ্গুলিয়া গ্রামের (বর্তমানে ঘাসিটুলা কলাপাড়া, দূর্বার-৬৯/১) মঈনউদ্দিন খাঁনের ছেলে সাগর আহমদ (১৮) ও লাখাই উপজেলার বামুই গ্রামের (বর্তমানে ঘাসিটুলা লামাপাড়া, দূর্বার-৬২) মো. লায়েছ মিয়ার ছেলে খোকন আহমদ আব্দুল্লাহ (১৮)।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান- আসামীরা ডাকাতি করার উদ্দেশ্যে ভিকটিম মো. ইরা মিয়ার (৩০) গাড়ীটি প্রথমে ভাড়া নেয়। পরবর্তীতে নির্জন স্থান দেখে গাড়ীর ড্রাইভারকে হাত বেধে মুখে কাপড় গুঁজে দিয়ে ধারালো চাকু দ্বারা হত্যার চেষ্টা করে। পুলিশ অভিযান চালিয়ে ইরা মিয়াকে হাত বাঁধা ও মুখে কাপড় গোঁজা অবস্থায় উদ্ধার করে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাকু, রুমাল ও গামছা জব্দ করা হয় এবং ভিকটিমের ছিনিয়ে নেওয়া সিএনজিটি উদ্ধার করা হয়।
এই বিষয়ে ভিকটিম মো. ইরা মিয়ার অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Top Ad

Responsive Ads Here